শিলিগুড়ি , ১৮ নভেম্বর : পুজোর রেশ কাটতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরনিগমের কড়া পদক্ষেপ ! ১৬ নম্বর ওয়ার্ডে আর্থ মুভার দিয়ে ভাঙা হল নির্মাণের বেআইনি অংশ । শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের সক্রিয় শিলিগুড়ি পুরনিগম।
উৎসবের মরশুম শেষ হতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে কড়া বার্তা দিল পুর কর্তৃপক্ষ । বুধবার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণি এলাকায় আর্থ মুভারের সাহায্যে একটি নির্মাণের পরিকল্পনা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই নির্মাণ সংক্রান্ত বিষয়টি সামনে আসে। পরবর্তীতে বিষয়টি শিলিগুড়ি পুরনিগমের নজরে এলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
পুরনিগমের কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে আর্থ মুভার দিয়ে ভেঙে দেওয়া হয় নির্মাণের অনুমোদিত নকশার বাইরে থাকা অংশ ।

