November 4, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Police : বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ৪ নভেম্বর : পানিট্যাঙ্কিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ | গ্রেপ্তার বিক্রেতা |
পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও আতশবাজি উদ্ধার করল পুলিশ ।

এই ঘটনায় এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , খড়িবাড়ি থানার অধীন পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির ওসি এসআই অমৃত লাব্বারের নেতৃত্বে পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *