November 4, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৪ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে ফের সাফল্য পেল খালপাড়া ফাঁড়ির পুলিশের । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৮৬ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । বুধবার গভীর রাতে শিলিগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় এই অভিযান চালানো হয় ।

শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় ব্রাউন সুগারের কারবার চলছে এমন খবর উঠে আসে পুলিশের কাছে । খবর পাওয়ার পরই দেরি না করে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছে যায় । রামঘাট ব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে । পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । পাশাপাশি তার দেহ ও সঙ্গে থাকা সামগ্রীতে তল্লাশি চালায় পুলিশ ।

তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে প্রায় ২৮৬ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ | এরপরই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃত যুবকের নাম মহম্মদ কেদার । বয়স ২৬ বছর । তিনি শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ।

পুলিশের প্রাথমিক অনুমান , উদ্ধার হওয়া ব্রাউন সুগার অন্য কারও হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই ওই যুবক সেখানে উপস্থিত হয়েছিল । তবে তার পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের অভিযানে ধরা পড়ে অভিযুক্ত ।

এই মাদক কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে , কোথা থেকে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার আনা হয়েছিল এবং শহরের আর কোথায় কোথায় এই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল , তা খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *