শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উত্তরবঙ্গের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এবিভিপি কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সংগঠনের অভিযোগ , যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জলপাইগুড়ির এসি কলেজ ও আইন কলেজেও এবিভিপির কার্যকর্তারা ‘লাল সন্ত্রাস’-এর শিকার হয়েছেন।
এরই মধ্যে শিলিগুড়িতেও এবিভিপির এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এসএফআই-এর কয়েকজনের বিরুদ্ধে । যদিও অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত সাপেক্ষ বিষয় । এবিভিপির দাবি , শিক্ষাঙ্গনে রাজনৈতিক মতাদর্শের কারণে পড়ুয়াদের উপর কোনও ধরনের হেনস্থা বা আক্রমণ বরদাস্ত করা যায় না।
এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে বুধবার শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এবিভিপি শিলিগুড়ি । শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন ।
পাশাপাশি , শিলিগুড়ির ছাত্রীকে হেনস্থার অভিযোগ-সহ সংশ্লিষ্ট ঘটনাগুলির বিষয় গুলি নিয়ে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করে এবিভিপি । অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি তুলেছে সংগঠনটি ।
উত্তরবঙ্গ
রাজনীতি
Rally : এবিভিপি কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ
- by Soumi Chakraborty
- September 9, 2026
- 0 Comments
- Less than a minute
- 29 Views
- 2 hours ago

