September 6, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

City : অনুমোদন ছাড়াই ‘কনফারেন্স হল’ !

শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : শহরের বিধান রোডে ডলি ইন হোটেলের ছাদে অনুমোদন ছাড়াই ‘কনফারেন্স হল’ নির্মাণের অভিযোগ । অভিযোগ , হোটেল ভবনের ছাদে অতিরিক্ত কাঠামো তৈরি করে সেটিকে কনফারেন্স হল হিসেবে ব্যবহারের প্রস্তুতি চলছে ।


নির্মাণের ক্ষেত্রে পুরনিগমের অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা , তা নিয়ে প্রশ্ন উঠেছে । বিষয়টি শিলিগুড়ি পুরনিগমের বিল্ডিং বিভাগের নজরে পৌঁছেছে ।

শিলিগুড়ি শহরে অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে পুরনিগম। শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ চিহ্নিত করে নোটিস দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে ।


এখন ডলি ইন হোটেলের ছাদে নির্মিত ওই ‘কনফারেন্স হল’ এর ক্ষেত্রে পুরনিগমের অনুমোদন রয়েছে কিনা , তা খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে। অনুমোদন না থাকলে পুরনিগম কী ব্যবস্থা নেয় সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *