শিলিগুড়ি , ২৫ জুলাই : শিলিগুড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের লাইভ সাফল্য |
মাটিগড়া থানার ক্রাইম উইং চোরহাড্ডি এলাকায় অভিযান চালিয়ে মিরিকের ক্ষীরিং লামাকে গ্রেপ্তার করল । পুলিশ জানিয়েছে , তার কাছ থেকে ১৭৬ টি নিষিদ্ধ ক্যাপসুল এবং ১৭ টি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে ।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পেশ করা হয় | ঘটনার তদন্ত চলছে । পুলিশ জানিয়েছে , ‘মাদক-মুক্ত মাটিগড়া’ অভিযান অব্যাহত রয়েছে ।

