শিলিগুড়ি , ২৯ মে : মাটিগাড়া ফাঁসিদেওয়া মোড় ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে দুটি গাড়ি। আহত বেশ কয়েকজন যাত্রী।
শিবমন্দির সংলগ্ন ফ্লাইওভারে এদিন এই দুর্ঘটনাটি ঘটে । শিলিগুড়ি থেকে বাগডোগরা যাচ্ছিল একটি ছোট যাত্রীবাহী চার চাকার গাড়ি । অন্য একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ওই যাত্রীবাহী গাড়িতে ।
ঘটনায় যাত্রীবাহী গাড়িটি কয়েকপাল্টি খেয়ে রাস্তার উপর পড়ে । আহত হন বেশ কয়েকজন যাত্রী। এদিকে ছোট চার চাকার গাড়ির চালক ঘটনার পর গাড়ি রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

