March 19, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : সোনা ও রুপোর সামগ্রী উদ্ধার , গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৯ মার্চ : চুরি যাওয়া সোনা ও রুপোর সামগ্রী উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল প্রধান নগর পুলিশ | ধৃতের নাম গণেশ বিশ্বকর্মা । সে লিম্বুবস্তির বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গণেশ ঘোষ কলোনির বাসিন্দা | শঙ্কর শা চলতি মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত পরিবার নিয়ে বাইরে ছিলেন। গত ১০ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন গেটের তালা ভাঙা। ভেতরে আলমারি ভাঙা। গোটা ঘর তছনছ হয়ে রয়েছে। এরপরই প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন শঙ্কর।

তদন্তে নেমে প্রধান নগর পুলিশ গত ১৪ তারিখ গণেশকে গ্রেপ্তার করে । এরপর ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করলে ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার উদ্ধার করে পুলিশ ।

পুলিশ হেফাজত শেষে ধৃতকে আজ ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *