March 9, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Khabar Samay : নারীদের জন্য একদিন , সফল প্রয়াস খবর সময়ের

শিলিগুড়ি , ৯ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে খবর সময় আয়োজিত সি অ্যাওয়ার্ডস শিলিগুড়ির সেবক রোডের রামাদায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয় । খবর সময়-এর সম্পাদক এবং প্রতিষ্ঠাতা শ্রী সঞ্জয় শর্মা এই অনুষ্ঠানের প্রস্তুতির নেতৃত্ব দেন । এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল খবর সময় এবং রেডিও মিষ্টি ।

গত পাঁচ বছর ধরে চলমান “সি অ্যাওয়ার্ডস”, সেই সব নারীদের জন্য উৎসর্গ করা হয় যারা তাদের কঠোর পরিশ্রম, সাহস, বীরত্ব এবং প্রতিভার মাধ্যমে সমাজে সম্মানজনক অবস্থান অর্জন করেছেন ।

ভরতনাট্যম স্বর্ণপদক বিজয়ী জাতবেদা সেন, অভিনেত্রী সরিতা প্যাটেল, জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় অনুষ্কা দত্ত, বিখ্যাত শিলিগুড়ির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ স্মিতা দাস ঘোষ, ডাঃ শ্বেতা আগরওয়াল এবং ডাঃ চিনু জোমিকে তাদের কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় ।
শ্রীমতী উর্মিলা দেবী জাজোদিয়াকে আজীবন সম্মাননা পুরষ্কারে ভূষিত করা হয়।
টিম ওয়ার্ক এর জন্য বিশেষভাবে সম্মানিত করা হয় দোতারা ব্যান্ড এবং সৌমী অর্গানাইজেশন কে |

বিচারকদের বিশেষ পছন্দের পুরষ্কারে, ক্রীড়া ক্ষেত্রে অ্যাথলেটিক্স স্বর্ণপদকপ্রাপ্ত সোমা দত্ত, শিক্ষা ক্ষেত্রে অসাধারণ উপস্থিতি অর্জনকারী রাধিকা শর্মা এবং সমাজসেবার ক্ষেত্রে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার রুবি হোরাকে সম্মানিত করা হয়েছে ।

জুরি সদস্য হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ডঃ মনিকা আগরওয়াল, রাজশ্রী ব্যানার্জি এবং মীনাক্ষী আগরওয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ারের বন্দন সাক্সেনা । অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে , ইসকন মন্দিরের তরফে নামকৃষ্ণ দাস , আইনজীবী অত্রি শর্মা সহ অন্য বিশিষ্টরা | প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতীয় সঙ্গীতের পর খবর সময়ের তরফে সঞ্জয় শর্মা অতিথিদের স্বাগত জানান । রেডিও মিষ্টির তরফে দিলীপ দুগ্গর এই কর্মসূচির উপযোগিতা এবং গুরুত্ব তুলে ধরেন। 

সি অ্যাওয়ার্ডস কর্মসূচিতে অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে inox pvr , ব্রাইট একাডেমি, মণিপাল হাসপাতাল সহ অন্যান্য । অনুষ্ঠানটি বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয়ে সন্ধ্যা ৭:০০ টায় সেবক রোডস্থিত রামাদায় শেষ হয় ।

অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে | সঞ্জয় শর্মা অনুষ্ঠানটি সফল করার জন্য আমন্ত্রিত সকল অতিথি এবং অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *