শিলিগুড়ি ,১৭ ফেব্রুয়ারী : নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক | প্রধান নগর থানা এলাকার ঘটনা | পুলিশ ১৬ বছরের ওই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করেছে |
পুলিশ সূত্রে জানা গেছে ,দাগাপুর এলাকার ১৬ বছরের এক নাবালিকা গত ১৪ ফেব্রুয়ারী তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় লিখিত অভিযোগ দায়ের করে ।
অভিযোগের ভিত্তিতে , প্রধান নগর পুলিশ তদন্ত শুরু করে । তদন্তে উঠে আসে হলদিবাড়ির বাসিন্দা সজনুর হুসেনের নাম | এরপর অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ।
অভিযুক্তের তথ্যের ভিত্তিতে, পুলিশ প্রধান নগর থানা এলাকার একটি স্থান থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে । উদ্ধার হওয়া নাবালিকাটি নিরাপদে আছে ।
অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে । অভিযুক্ত সাজানুর হোসেনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করে ।
অপরাধ
ঘটনা
Investigation : নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- February 17, 2026
- 0 Comments
- Less than a minute
- 67 Views
- 6 hours ago

