শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়নি | ঘোষণা হয়নি প্রার্থী তালিকা |তার আগেই দেওয়াল লিখনে তৎপর শিলিগুড়ির মেয়র গৌতম দেব
|শহরের মেয়র গৌতম দেব দেওয়াল লিখনের মাধ্যমে একপ্রকার নির্বাচনী প্রচার শুরু করলেন।
মেয়র গৌতম দেব জানান, দেওয়াল লিখনের কাজ খুব দ্রুত শেষ করতে হবে, এতে বেশি সময় লাগবে না । তিনি বলেন, দল এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে তার আগেই সমস্ত স্তরের কর্মী-সমর্থকরা পথে নেমে পড়েছেন।
তার কথায়, যেদিন দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম সহ পোস্টার দেওয়া হবে । 'যদি দল তাকে প্রার্থী করে, তবেই শহরের দেওয়ালে তার নামসহ পোস্টার লাগানো হবে'এমন অভিমতই প্রকাশ করলেন মেয়র |