April 1, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : যুবকের অস্বভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ১ এপ্রিল : শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার | মৃত যুবকের নাম পঙ্কজ মিত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পঙ্কজ মিত্র প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন । পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে ।

বুধবার রাতে একই বাড়ির এক ভাড়াটে প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে , মৃত যুবক ওই বাড়িতে একাই থাকতেন । ঠিক কী কারণে এই ঘটনা ঘটল , তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *