March 6, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : দুর্ঘটনায় মৃত দুই , আহত এক

শিলিগুড়ি , ৬ মার্চ : পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক | গুরুতর আহত এক যুবক | ঘোষপাড়া মোড়ে উত্তেজনা
ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপাড়া মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । মৃতদের নাম বাপ্পা সিংহ ও ছটকা ঘোষ । দু’জনেরই বাড়ি ঘোষপাড়া সংলগ্ন কালরাম জোত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় , একটি স্কুটিতে তিনজন যুবক ছিলেন । দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় । অপর এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঙাপানি ফাঁড়ি ও ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *