February 4, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার মা ও মেয়ে

শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির অন্তর্গত পাপিয়া পাড়া এলাকায় SOG , ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ । ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার সম্পর্কে মা ও মেয়ে |

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ ।
ধৃতদের নাম অঞ্জু দাস এবং তার মেয়ে শুক্লা দাস। এলাকাবাসীদের অভিযোগ , প্রায় দশ বছরেরও বেশি ওই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত । প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই ব্যবসা চালাত বলে অভিযোগ । তবে কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলে তারপর থেকে মা ও মেয়ে যৌথভাবে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ।

আজ সকালে পুলিশের দল বাড়িতে তল্লাশি চালালে ঘরের আলমারি থেকে মাদক দ্রব্য ও নগদ অর্থ উদ্ধার হয় । উদ্ধার হওয়ার পরই দু’জনকে গ্রেপ্তার করে আশিঘর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *