Khabar Samay Bangla Blog ঘটনা Police : ট্রাফিক পুলিশের অভিযান
ঘটনা

Police : ট্রাফিক পুলিশের অভিযান

শিলিগুড়ি , ১৫ মে : শিলিগুড়ির নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় । যানবাহনের কাগজপত্র , হেলমেট , লাইসেন্স ও ট্রাফিক নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এদিন রাস্তায় নামে ট্রাফিক পুলিশ ।


অভিযান চলাকালীন একাধিক বাইক ও চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , মূলত বেপরোয়া গতি , হেলমেট ছাড়া যাতায়াত এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ।


এদিন পুলিশের অভিযান শুরু হতেই অনেককেই মুখ লুকিয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন । কেউ কেউ আবার পুলিশ দেখে রাস্তা ঘুরিয়ে অন্যদিকে চলে যাওয়ারও চেষ্টা করেন । তবে ট্রাফিক পুলিশের নজরদারি ছিল কড়া । অন্যদিকে সাধারণ মানুষের একাংশ ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version