Khabar Samay Bangla Blog জীবনধারা Traffic : চালু হল ট্রাফিক মার্শাল পরিষেবা
জীবনধারা

Traffic : চালু হল ট্রাফিক মার্শাল পরিষেবা

শিলিগুড়ি , ৫ জুলাই : শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ থেকে পুলিশ কমিশনারেট এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হল ট্রাফিক মার্শাল পরিষেবা । এর মাধ্যমে শহরের যান নিয়ন্ত্রণ , দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে আরও গতি আসবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।


শিলিগুড়ির মল্লাগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে পাঁচটি ট্রাফিক মার্শাল বাইকের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই ট্রাফিক মার্শাল বাইকগুলি শহরের ব্যস্ত মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছে যানজট নিয়ন্ত্রণ , দুর্ঘটনাগ্রস্তদের সহায়তা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version