Khabar Samay Bangla Blog জীবনধারা Demand : মাংস ঝুলিয়ে বিক্রির বিরুদ্ধে সরব সংগঠন
জীবনধারা

Demand : মাংস ঝুলিয়ে বিক্রির বিরুদ্ধে সরব সংগঠন

শিলিগুড়ি , ৫ জুলাই : শিলিগুড়িতে প্রকাশ্যে মাংস ঝুলিয়ে বিক্রির বিরুদ্ধে সরব হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন । রবিবার হায়দারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির কাছে স্মারকলিপি দেয় ‘আমরা সবাই’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ।


সংগঠনের অভিযোগ , হায়দারপাড়া বাজারের কয়েকটি মাংসের দোকানে এখনও প্রকাশ্যে মাংস কাটা ও ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে | যা শিলিগুড়ি পুরনিগমের প্রচলিত নিয়মের পরিপন্থী। তাদের দাবি , স্বাস্থ্যবিধি ও পুর আইন মেনে কালো কাঁচে ঢাকা নির্দিষ্ট ঘরের মধ্যেই মাংস বিক্রি করা উচিত । এতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে , তেমনই সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত হবে ।

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, আগামী ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে হায়দারপাড়া মেইন রোড দিয়ে একাধিক রথযাত্রা অনুষ্ঠিত হবে । সেই সময় রথ থেকে ভক্তদের উদ্দেশে প্রসাদ বিতরণ করা হয় । অভিযোগ, রাস্তার ধারে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা মাংসের উপর অনেক সময় সেই প্রসাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এবং অত্যন্ত অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, হায়দারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পৌর নিগমের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version