শিলিগুড়ি , ২ এপ্রিল : শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব এবং মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার ।
দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন মাঠ থেকে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে তিনি শিলিগুড়ি মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান ।
জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল তৃণমূলের এই শোভাযাত্রা ও মিছিল । তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন গৌতম দেবের মনোনয়নপত্র পেশ কার্যক্রমে |
সকাল থেকে আজ হনুমানজয়ন্তী উপলক্ষে বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন গৌতম দেব । এরপর তিনি রওনা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য । হিলকার্ট রোডে এসডিও দপ্তর সংলগ্ন এলাকায় দলের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । এরপর গৌতম বাবু ঢুকে যান মহকুমা শাসকের কার্যালয়ে এবং জমা দেন তার মনোনয়ন পত্র ।
অপরদিকে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিনা এক্কাও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন |
রাজনীতি
Election : মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী
- by Soumi Chakraborty
- April 2, 2026
- 0 Comments
- Less than a minute
- 10 Views
- 2 hours ago

