Khabar Samay Bangla Blog ঘটনা Road : রাস্তার ওপর গ্যারেজের কাজ বন্ধ করার নির্দেশ !
ঘটনা

Road : রাস্তার ওপর গ্যারেজের কাজ বন্ধ করার নির্দেশ !

শিলিগুড়ি , ২১  ফেব্রুয়ারী : শহরে বেআইনি পার্কিং ও রাস্তার ওপর গ্যারেজের কাজ বন্ধ করতে বিশেষ অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক বিভাগ।

এদিন শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট সহ আশেপাশে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয় । অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) ডেপুটি পুলিশ কমিশনার কাজি শামসুদ্দিন আহমেদ | সঙ্গে উপস্থিত ছিলেন এয়ারভিউ ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং ও এসিপি ট্রাফিক সুবির দত্ত ।

অভিযান চলাকালীন মহানন্দা সেতুর নিচে একাধিক গ্যারেজ এলকা পরিদর্শন করা হয় । সেখানে দেখা যায়,অনেক ক্ষেত্রে গ্যারেজের কাজ রাস্তার উপরেই করা হচ্ছে , যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে । এদিন ডেপুটি পুলিশ কমিশনার গ্যারেজ মালিক ও কর্মীদের সতর্ক করে জানান,নির্দিষ্ট গ্যারেজ এলাকার মধ্যেই কাজ করতে হবে,রাস্তার উপর কোনোভাবেই কাজ করা যাবে না।

পুলিশ সূত্রে জানা যায়,মহানন্দা সেতুর নিচে লালমোহর নিরঞ্জন ঘাট ও আরতি ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনের সময় বিপুল মানুষের সমাগম হয় । সেই সময় অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজট তৈরি হয় ও সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা হয় । ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ,ভবিষ্যতেও শহর জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । নিয়ম না মানলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version