Khabar Samay Bangla Blog ঘটনা Accident : বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারায় !
ঘটনা

Accident : বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারায় !

শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারী : শিলিগুড়ি শহরের হসপিটাল মোড় এলাকায় আজ একটি বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি খাবারে দোকান , পার্কিংয়ে রাখা একাধিক মোটরবাইক এবং একটি টোটোকে সজোরে ধাক্কা মারে ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বাস চালক হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন। অভিযোগ , তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ায় গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি হসপিটাল সংলগ্ন একটি খাবারের স্টল এবং পার্কিংয়ে থাকা বাইকের উপর উঠে যায়। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। আহত ওই মহিলা এবং বাস চালককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘটনায় মোটরবাইক, একটি টোটো এবং একটি খাবারের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে হেফাজতে নেয় ।


ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাস চালকের শারীরিক অবস্থা ও স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version