Khabar Samay Bangla Blog অপরাধ Crime : মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
অপরাধ

Crime : মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : শিলিগুড়িতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে , গ্রেপ্তার অভিযুক্ত |

শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার সৎ বাবা কমল বিশ্বাসের বিরুদ্ধে ।

কমল বিশ্বাস ভক্তিনগর থানা এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন । অভিযোগ , দীর্ঘদিন ধরে ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয় । বিষয়টি কিশোরী তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানায় মামলা দায়ের করা হয় । এরপর থেকেই অভিযুক্ত কমল বিশ্বাসের খোঁজ শুরু করে পুলিশ । পরে খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে আশিঘর ফাঁড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version