March 23, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : জনতার প্রশ্নের মুখে গৌতম , পাল্টা কটাক্ষ শংকরের

শিলিগুড়ি , ২৩ মার্চ : শিলিগুড়িতে ভোটের উত্তাপের মাঝে এবার সরাসরি জনতার প্রশ্নের মুখে গৌতম দেব । প্রচারে বেরিয়ে পানীয় জল ও ফুটপাতের মতো মৌলিক সমস্যাকে সামনে তুলে ধরলেন স্থানীয় গৃহবধূরা । তরাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ।

অভিযোগ উঠেছে , দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সঙ্কট রয়েছে , পাশাপাশি নিরাপদ ফুটপাতের অভাবে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । সেই প্রশ্নই সরাসরি ছুঁড়ে দেন মহিলারা। জবাবে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন , আগে তার করা উন্নয়নের কাজগুলো শুনতে হবে , তারপর সমালোচনা করা উচিত।

এই ঘটনায় রাজনৈতিক পাল্টা আক্রমণও শুরু হয়েছে । বিজেপি প্রার্থী শংকর ঘোষ তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন , মেয়রের অদক্ষতা দিনের পর দিন বাড়ছে । তার দাবি , মানুষের সঙ্গে দুর্ব্যবহার , সঠিক পানীয় জলের ব্যবস্থা করতে ব্যর্থ গৌতম দেব | আর এইসব মিলিয়ে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে।

শঙ্কর ঘোষ আরও অভিযোগ করেন , মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তার কথায় , “এই অদক্ষতার জবাব মানুষ ভোটেই দেবে।” শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে বাড়ছে উত্তাপ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *