Khabar Samay Bangla Blog অপরাধ Police : চুরির অভিযোগে গ্রেপ্তার তিন
অপরাধ

Police : চুরির অভিযোগে গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ৬ জুলাই : নর্থ বেঙ্গল টি পার্কে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার তিন | উদ্ধার প্রায় ২৯০ কেজি নির্মাণ সামগ্রী |

ধৃতদের নাম সুধন্য রায় , অজয় বর্মন ও সুজয় রায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ৪ জুলাই গভীর রাতে সাহুডাঙ্গির ভোলামোড় এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল টি পার্কে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি যায়। ঘটনার পর সংস্থার প্রতিনিধি বিকাশ গোয়েল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ , গোপন সূত্রের তথ্য এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

তদন্তে আরও জানা যায় , ৫ জুলাই কাশ্মীর কলোনির বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি সরকারি গাড়িতে থাকা প্রায় ২৯০ কেজি নির্মাণ সামগ্রী চুরি করা হয়েছিল। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে সেই চুরি হওয়া নির্মাণ সামগ্রীর একটি বড় অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং চুরি হওয়া বাকি সামগ্রী উদ্ধারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version