শিলিগুড়ি , ১৭ জুলাই : প্রেমের সম্পর্কের জেরে নিজের ১০ বছরের বিবাহিত স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে | ভিন রাজ্য থেকে প্রেমিকের সহযোগিতায় খুন ! পরিচয় আড়াল করতে দেহ থেকে আলাদা করা হয় মুণ্ড ! গত মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ৯ নং সেক্সনে চা পাতা তোলার সময় একটি মুন্ডুহীন দেহ দেখতে পান চা শ্রমিকরা । বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
তবে রাতভ , র খোঁজাখুঁজি করার পরেও মেলেনি নিহতের মাথা ! ঘটনার তদন্ত নেমে খুনের ঘটনায় গ্রেপ্তার নিহতের স্ত্রী সহ মোট ৫ জন ! ধৃতরা হল নিহতের স্ত্রী মমিনা বেগম , প্রেমিক সুদীপ পাল সে বাগডোগরা বাসিন্দা এবং সুদীপের ২ ভাগ্নে নিতাই পাল ও বাপি পাল এবং ভাগ্নের বন্ধু কৌশিক নাথ তিন জনই জলপাইগুড়ির বাসিন্দা !
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ৭ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল নিহতের স্ত্রী ! প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় নিহত ইমাম ! সেইমতো তাকে সরাতে ভিন্ন রাজ্য থেকে লোক নিয়ে এসে খুনের পরিকল্পনা ! প্রেমিকের সহযোগিতা নিয়ে বিহার থেকে বাগডোগরায় এনে খুন করা হয় ইমামকে ! নিহত স্ত্রী ও বাগডোগরা বাসিন্দা প্রেমিক সুদীপ পাল খুনের পরিকল্পনা করে ।
খুনের পরিকল্পনা সফল করতে সুদীপ তার নিজের দুই ভাগ্নে ও ভাগ্নের বন্ধুকে নিয়ে আসে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ।
নিহত ইমাম পেশায় তান্ত্রিক । নিহত ইমামের শ্বশুরবাড়ি শিলিগুড়িতে।
সে মতো বিহারের কিষাণগঞ্জ থেকে সোমবার বিকেলে ফোন করে ইমামকে বাগডোগরা ডাকে সুদীপ । এখনও পর্যন্ত যা পুলিশ সূত্রে খবর জীবিত অবস্থায় তাকে কুপিয়ে খুন করা হয় ।আজ ধৃত ৫ জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । যদিও এখনও কাটা মাথার খোঁজ পায়নি পুলিশ ।
