February 9, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Service : সাহুডাঙ্গি শ্মশান পরিচালনার দায়িত্ব পেল পুরনিগম

শিলিগুড়ি , ৯ ফেব্রুয়ারী : সাহুডাঙ্গি শ্মশানের পরিচালনার দায়িত্ব পুরনিগমকে হস্তান্তর করা হল । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) পরিচালিত সাহুডাঙ্গি শ্মশানের পরিচালনার দায়িত্ব এখন শিলিগুড়ি পুরনিগমকে হস্তান্তর করা হয় ।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্মশানটি হস্তান্তর করা হয় ।

এসজেডিএ চেয়ারম্যান দিলীপ বলেন, সাহুডাঙ্গি শ্মশানের সংস্কার ও পুনর্নির্মাণ এর কাজ এসজেডিএ করছে ।
এই কাজটি প্রায় ১.২৩ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে । তিনি বলেন, অনুষ্ঠানের সময় মেয়র এবং ডেপুটি মেয়র শ্মশান কমপ্লেক্সে অতিরিক্ত উন্নয়ন কাজের প্রস্তাব করেছিলেন, যা ভবিষ্যতে সম্পন্ন হবে ।

অনুষ্ঠানে উপস্থিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব বলেন , এখন এই শ্মশানটি পুরনিগম দ্বারা পরিচালিত হবে, যা শিলিগুড়ি এবং আশেপাশের এলাকার মানুষকে আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করবে। কোভিডের সময় এটি বন্ধ রাখা হয়েছিল | এখন সংস্কার করে আবার খোলা হল | 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *