February 5, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Rail : আয় বৃদ্ধি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের

শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) ২০২৪–২০২৫ অর্থবর্ষে আয় ও পর্যটক সংখ্যা দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধির কথা জানালো । প্রিমিয়াম পর্যটন পরিষেবা সম্প্রসারণ এবং ঐতিহ্য সংরক্ষণে জোর দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে বলে রেল কর্তৃপক্ষের দাবি ।


প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী , ২০২৪ অর্থবর্ষে ডিএইচআর-এর আয় ছিল ২১.২ কোটি টাকা যা ২০২৫ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ২৪.৬ কোটি টাকায় । একইভাবে পর্যটক সমাগমও বৃদ্ধি পেয়েছে । ২০২৪ সালে যেখানে যাত্রী সংখ্যা ছিল ১.৭৪ লক্ষ , ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ২.০৮ লক্ষ ।

রেল সূত্রে জানা গেছে , প্রিমিয়াম পর্যটন অভিজ্ঞতা চালুর মাধ্যমে দার্জিলিং পাহাড়কে আরও আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে তুলে ধরা সম্ভব হয়েছে ।

বর্তমানে আরও ১৫ টি ঐতিহ্যবাহী কোচ পুনরুদ্ধারের কাজ চলছে । এগুলি চালু হলে যাত্রীরা ঐতিহাসিক রেল ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে ।
পর্যটক বৃদ্ধির ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগও বেড়েছে । ছোট ব্যবসা ও স্থানীয় বাসিন্দাদের আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে রেল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *