শিলিগুড়ি , ১২ ফেব্রুয়ারী : শিলিগুড়ি নিবেদিতা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল রাতে |
প্রাথমিক অনুমান , প্রায় পাঁচ থেকে ছটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে | আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কেট কমিটি ।
স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন | ঘটনায় তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছায় তার সাথে পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের তৎপরতায় প্রায় ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাহায্যের আবেদন ।
ঘড়িতে আনুমানিক ২ টা নাগাদ আগুন দেখতে পায় মার্কেটে থাকা নাইট গার্ড । খবর দেওয়া হয় দোকান মালিকদের ও দমকলকে । আগুনের তীব্রতার জেড়ে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় । শট শার্কিটের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিক সূত্রে জানা যায় ।
আগুনের ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত সোনার দোকান মালিক শিবনাথ পাল জানান , আনুমানিক রাত ৯:৩০ নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সে । রাত ২ টা নাগাদ মার্কেটে আগুন লাগার ঘটনা । ছুটে এসে দেখেন তার দোকান ও পাশের আরও দুটি দোকানে আগুন সম্পূর্ণ গ্রাস করেছে । তাদের আবেদন তারা ছোট ব্যবসায়ী সাহায্য পেলে ভালো করে আবার ব্যবসা শুরু করতে পারেন |

