শিলিগুড়ি , ৮ এপ্রিল : বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন বুধবার সকালে বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌঁছান , কেন্দ্র সভাপতির জলপাইগুড়ি জেলা সহ বেশ কিছু জায়গাতে কর্মসূচি ছিল আজ সকাল থেকে ।
আবহাওয়া খারাপ থাকার জন্য হেলিকপ্টার উঠতে পারছিল না বাগডোগরা বিমান বন্দর থেকে । এরপরে তিনি বেশ কিছুক্ষণ বিমান বন্দরে সময় কাটান , তারপর তিনি বিমান বন্দর থেকে সোজা বেরিয়ে গোসাইপুরের একটি বেসরকারি হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন | আবহাওয়া ঠিক হলে হোটেল থেকে বেরিয়ে সোজা বাগডোগরা বিমান বন্দরে পৌঁছান |
পরে হেলিকপ্টারের করে নাগরাকাটার উদ্দেশ্যে রওনা দেন | সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মন্ডল সহ বিজেপি কর্মীরা |
