Khabar Samay Bangla Blog রাজনীতি Election : নির্বাচনী উত্তাপ বাড়িয়ে প্রার্থীদের অক্সিজেন মমতার
রাজনীতি

Election : নির্বাচনী উত্তাপ বাড়িয়ে প্রার্থীদের অক্সিজেন মমতার

শিলিগুড়ি , ২৫ মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে । সেই আবহেই জাবরাভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক জনসভা | যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো , যা এলাকায় শাসক দলের সংগঠন শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ।

তিনি বলেন , মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ । পাশাপাশি বিরোধীদের সমালোচনাও করতেও শোনা যায় তাকে । এই জনসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব , জলপাইগুড়ি জেলার প্রার্থী কৃষ্ণ দাস , এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ একাধিক নেতা কর্মী ।

সব মিলিয়ে , এই জনসভা ঘিরে ডাবগ্রাম-ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা । তৃণমূলের এই শক্তি প্রদর্শন ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে , এখন সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version