March 25, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Demand : সামাজিক পরিবেশ বজায় রাখার দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

শিলিগুড়ি , ২৫ মার্চ : রাম নবমীকে সামনে রেখে রাজ্যে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বজায় রাখার দাবিতে আবগারি দপ্তরকে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , উৎসবের সময় বিভিন্ন এলাকায় বেআইনি মদের দোকান ও পানশালার দৌরাত্ব বৃদ্ধি পায় যা সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে । সেই কারণে নির্দিষ্ট সময়সীমা মেনে মদের দোকান বন্ধ রাখা এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা ।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে , শহরের বিভিন্ন প্রান্তে আইন না মেনে মদের ব্যবসা চালানো , আড্ডা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে । এর ফলে সাধারণ মানুষের অসুবিধা বাড়ছে এবং উৎসবের আবহ নষ্ট হচ্ছে ।


সংগঠনের দাবি , নির্দিষ্ট সময়ে মদের দোকান ও বার বন্ধ রাখতে হবে বেআইনি পানশালার লাইসেন্স বাতিল করতে হবে পুলিশি ও আবগারি বিভাগের নজরদারি বাড়াতে হবে ।
আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে , প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *