February 3, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

RAIL : দমনপীড়ন নীতির প্রতিবাদে আন্দোলন

শিলিগুড়ি , ৩ ফেব্রুয়ারী : রেল হকারদের উপর দমনপীড়ন নীতির প্রতিবাদে আন্দোলনে সরব হল আইএনটিটিইউসি |

কেউ বা চা বিক্রি করে , কেউ বা ঘুঘনি , কেউ বা রুটি সবজি বিক্রি করে পরিবার নিয়ে কোন মতে সংসার চালান । তবে রেল দপ্তরের বাধা তে তাতেও সমস্যায় পড়েছেন তারা । ট্রেনে স্টেশন চত্বরে ব্যাবসা করতে গেলেই মিলছে জরিমানা । জরিমানার পরিমান হাজারের বেশি । আর তাতেই বিপাকে পড়ছেন এনজেপি স্টেশনে থাকা হকাররা । অনেকেই রেল কর্মীদের নজর এড়িয়ে ব্যাবসা করলেও অনেকে আবার জরিমানার ভয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ।

রেলের বিরুদ্ধে এমন দমনপীড়নের অভিযোগ তুলে আন্দোলনে সরব হলেন হকাররা । ব্যবসার সামগ্রী নিয়েই তারা হাজির হল রেল আধিকারিকের দপ্তরের সামনে । অফিসের গেটের সামনেই আন্দোলনে বসলেন তারা । তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে হকারদের পাশে দাঁড়ালেন আইএনটিটিইউসি এনজেপি শাখা।

এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে চলে এই আন্দোলনে । এডিআরএম অফিসের সামনে বিক্ষোভের পর পরবর্তীতে এডিআরএম অজয় সিং কে স্মারকলিপি প্রদান করে সাত দিনের সময় সীমা বেধে দেন তারা । এর পরেও যদি দমনপীড়নের মতো ঘটনা বন্ধ না হয় তাহলে কর্মবিরতি করে রেলকে অচল করার হুমকি দেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *