March 13, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Demand : মহার্ঘ ভাতার দাবিতে আদালত কর্মচারীদের প্রতীকী বিক্ষোভ

শিলিগুড়ি , ১৩ মার্চ : মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হলেন আদালতের কর্মচারীরা। শুক্রবার টিফিন আওয়ারের সময় শিলিগুড়ি আদালত চত্বরে স্লোগান তুলে প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , পশ্চিমবঙ্গ জুড়েই সরকারি কর্মচারীদের ডিএ দাবিতে আন্দোলন চলছে । বিভিন্ন জেলায় কর্মচারীরা পূর্ণ ধর্মঘটে সামিল হলেও পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির নির্দেশ মেনে শিলিগুড়িতে পূর্ণ ধর্মঘটে না গিয়ে কর্মীরা টিফিন আওয়ারে প্রতীকী বিক্ষোভ দেখান।

আন্দোলনকারীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে তারা মহার্ঘ ভাতা পাচ্ছেন না। অথচ মূল্যবৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে । পাশাপাশি আদালতে পর্যাপ্ত ভবন না থাকা , কর্মী সংকট সহ একাধিক সমস্যার কথাও তুলে ধরেন তারা।

আদালত কর্মচারী দেবাশীষ সরকার জানান , ডি এ এর দাবিতে প্রয়োজনে ভবিষ্যতে আন্দোলন আরও দীর্ঘায়িত করা হবে । তিনি আরও বলেন , রাজ্য সংগঠনের নির্দেশ অনুযায়ী আগামী দিনে কর্মসূচি নির্ধারণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *