February 5, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর হাতে ধরা পড়ে ওই যুবক।

ধৃত বিহারের বাসিন্দা । নাম নিখিল কুমার । নিখিল কুমারের কাছে থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কেজি গাঁজা । ধৃত শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকায় বিহারগামী বাসের অপেক্ষায় ছিল ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং নিখিল কুমারকে গাঁজা সহ শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকা থেকে গ্রেপ্তার করে । ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *