Khabar Samay Bangla Blog জীবনধারা Siliguri : কন্যারত্ন দিবস পালন
জীবনধারা

Siliguri : কন্যারত্ন দিবস পালন

শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : শিলিগুড়িতে পালিত হল কন্যারত্ন দিবস , পুরস্কৃত করা হল স্কুলছাত্রীদের |

শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কন্যারত্ন দিবস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ এবং শিলিগুড়ির এসডিও।

এদিন বিভিন্ন স্কুলের ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে । কন্যারত্ন দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ অঙ্কন প্রতিযোগিতা । প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার।

পাশাপাশি কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত মূল কন্যারত্ন দিবসের অনুষ্ঠানও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ির অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। কন্যা শিশুদের প্রতিভা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা তৈরির বার্তাও উঠে আসে এদিনের কর্মসূচিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version