শিলিগুড়ি , ২২ জুন : পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-কে স্বাগত জানিয়ে সোমবার শিলিগুড়িতে যৌথ সাংবাদিক বৈঠক করল লঘু উদ্যোগ ভারতী (LUB) উত্তরবঙ্গ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) উত্তরবঙ্গ ।
শহরের চার্চ রোডে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন CII উত্তরবঙ্গের চেয়ারম্যান সতীশ মিত্রুকা এবং লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি সিএ আদিত্য মিত্রুকা। বৈঠকে বক্তারা রাজ্য বাজেটকে শিল্প ও ব্যবসা বান্ধব বলে অভিহিত করেন । তাদের মতে , বাজেটে পরিকাঠামো উন্নয়ন , বাণিজ্য সম্প্রসারণ এবং ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতের বিকাশে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা উত্তরবঙ্গের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে ।
সতীশ মিত্রুকা বলেন , রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। একইসঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আদিত্য মিত্রুকা জানান , শিল্প ও ব্যবসায়িক মহল বাজেটের বিভিন্ন ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে । বিশেষ করে MSME খাতকে উৎসাহিত করার পদক্ষেপগুলি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলেতিনি করেন ।
