শিলিগুড়ি , ৯ এপ্রিল : শিলিগুড়ির কাওয়াখালিতে ভোটের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার । ওইদিন সকাল থেকেই পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা হাজির হবেন সভায় । ইতিমধ্যে কাওয়াখালি মাঠে মঞ্চ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে ৷
বৃহস্পতিবার এ বিষয়েই সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা । তিনি বলেন, প্রধানমন্ত্রী আসছেন প্রচারে সেখানে কয়েক লক্ষ মানুষ আসবেন । সবসময়ই প্রধানমন্ত্রীকে দেখতে প্রবল উৎসাহী থাকেন কর্মী সমর্থকরা । এবারও তার অন্যথা হবে না ।
তবে মোদি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সহ হিমন্ত বিশ্বশর্মা আসতে পারেন প্রচারে। এছাড়া SIR এ নাম বাদ যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের প্রশাসনকে দায়ী করেছেন রাজু । তবে নাম বাদ যাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত তাও মেনে নেন তিনি।