Khabar Samay Bangla Blog অপরাধ Police : চোলাই মদের বিরুদ্ধে অভিযান
অপরাধ

Police : চোলাই মদের বিরুদ্ধে অভিযান

শিলিগুড়ি , ৩ জুন : অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । মঙ্গলবার বিশেষ অভিযানে চা বাগান সংলগ্ন একটি এলাকা থেকে প্রায় এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ একটি চা বাগানের ভেতরে অভিযান চালায় । সেখানে অবৈধভাবে চোলাই মদ তৈরির একাধিক ভাঁটি ও মজুত করা বিপুল পরিমাণ চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় । অভিযানের সময় প্রায় এক হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।

পরে পুলিশের উপস্থিতিতেই উদ্ধার হওয়া চোলাই মদ নষ্ট করে দেওয়া হয় । তবে অভিযানের খবর পেয়ে মদ কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

পুলিশ জানিয়েছে , অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version