শিলিগুড়ি , ১২ মার্চ : বন্যপ্রাণ রক্ষার্থে দু’দিনের বিশেষ চিত্র প্রদর্শনী হতে চলেছে রামকিংঙ্কর কক্ষে | এর পাশাপাশি সবুজ বাঁচাতে গাছ লাগানো এবং গাছকে পরিচর্যা করে বড় করে তোলার আহ্বানও জানান হয় “অপটোপিক” এর তরফে ।
পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার্থে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে অপটোপিক । তারা এক চিত্র প্রদর্শনীর মধ্যে বন্যপ্রাণ কিভাবে বাঁচানো সম্ভব তার জন্য আগামী ১৪ ও ১৫ ই মার্চ দীনবন্ধু মঞ্চের রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে সারা বাংলা চিত্র প্রদর্শনী করতে চলেছে ।
এ নিয়ে এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী , সম্পাদক অচিন্ত্য গুপ্ত , সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা ।দীপজ্যোতি চক্রবর্তী জানান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ ওপর ছবি জমা পড়েছে ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতয় দেব এই প্রদর্শনীর সূচনা করবেন ।
