Khabar Samay Bangla Blog রাজনীতি Politics : ফের পুরোনো দলে অলোক চক্রবর্তী
রাজনীতি

Politics : ফের পুরোনো দলে অলোক চক্রবর্তী

শিলিগুড়ি , ২১ জুন : ফের intuc তে যোগদান অলোক চক্রবর্তীর । একসময়ের intuc এর রাজ্যে সম্পাদক অলোক চক্রবর্তী এই দল ছেড়ে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। পেয়েছিলেন পদ ও। তবে গোটা রাজ্যে জুড়ে চলছে পালা বদল । কেউ দিচ্ছে ইস্তফা আবার কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করছে।

ঠিক এই পরিস্থিতিতে তৃনমূল কংগ্রেসের হাত ছেড়ে ফের intuc তে যোগদান বর্ষীয়ান এই নেতার । পেলেন রাজ্য সাধারণ সম্পাদক সহ উত্তরবঙ্গের 8টি জেলার দায়িত্ব। এছাড়া ন্যাশনাল ইউনিয়ন অফ প্ল্যান্টেশন ওয়ার্কার্স বিভাগের জেনারেল সেক্রেটারির দায়িত্ব।

তৃণমূলে থাকাকালীন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলেন না এই বলেই তিনি দল ছেড়েছেন।

যদিও অলোক চক্রবর্তী বলেন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কাজ করব খেটে খাওয়া মানুষের জন্য | তাই দল ছেড়ে আবার আগের জায়গায় । আবার পুরনো জায়গা ফিরে এসে অনেকখুশি |



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version