শিলিগুড়ি , ৮ অক্টোবর : মাটিগাড়া পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস নির্মাণ প্রকল্পের শিলান্যাস হল বৃহস্পতিবার । শিলান্যাস করেন পর্যটন ও সংসদ বিষয়ক দপ্তরের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এবং অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ ।
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পরিবহণ নগরের প্রায় ৩০ শতাংশ জমিতে তৈরি হবে এই টার্মিনাস।
নতুন টার্মিনাস চালু হলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বাসের চাপ ও যানজট কমবে বলে আশা প্রশাসনের । আপাতত শিলিগুড়ি জংশনের বাসস্ট্যান্ড চালু থাকবে । নৌকাঘাটের বাসস্ট্যান্ডকেও আরও কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের ।
