শিলিগুড়ি , ৮ জুন : সালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন এক জওয়ান । সোমবার ওই জওয়ানের নিউ জলপাইগুড়ি থেকে সালুগাড়া যেতে গিয়ে তার গাড়ি খারাপ হয়ে যায়। ওই সময় উড়ালপুলে উনি নিজেই তার গাড়ি ঠিক করছিলেন।
ঠিক তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷ নিউ জলপাইগুড়ি যাওয়ার সময়ই পেছন থেকে জওয়ানকে ধাক্কা মারে । তবে তিনি চোট পেলেও তা গুরুতর নয় ।
এ বিষয়ে গাড়ির চালক দেশবন্ধুপাড়া নিবাসী মানিক বর্মন জানান , “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। পাশাপাশি আমার টাকা নিয়েও দুশ্চিন্তা চলছিল। আবার আমার চালকরা বারবার ফোন করছিল টাকার জন্য। একারণেই আচমকা এই দুর্ঘটনা ঘটে যায়।”
