Khabar Samay Bangla Blog জীবনধারা Festive : মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তিতে দু’দিনের সমাবর্তন উৎসব
জীবনধারা

Festive : মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তিতে দু’দিনের সমাবর্তন উৎসব

শিলিগুড়ি , ৭ ফেব্রুয়ারী : মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিনব্যাপী সমাবর্তন উৎসব । আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে , সমাবর্তন উৎসবের প্রথম দিনের সূচনা হবে চন্দ্রিল ভট্টাচার্যের স্মারক বক্তৃতার মাধ্যমে । এরপর দুই দিন জুড়ে মঞ্চস্থ হবে বিভিন্ন নাট্য গোষ্ঠীর একাধিক নাটক । পাশাপাশি মিত্র সম্মিলনীর নিজস্ব প্রযোজনা হিসেবে মঞ্চে আসবে তাদের পরিচালিত নাটক ‘শ্যামের সাইকেল’। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যের একক সঙ্গীত পরিবেশন ।

মিত্র সম্মিলনীর সভাপতি অশোক ভট্টাচার্য জানান, “মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্ণ হল। এই দীর্ঘ যাত্রাপথে সকলের সহযোগিতায় আমরা এগিয়ে এসেছি। আশা করি, সকলের চেষ্টায় এবারের সমাবর্তন উৎসবও সফল হবে।”

এদিকে মিত্র সম্মিলনীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগে ভাসেন সম্মিলনীর কার্যকরী সভাপতি সুদীপ বাবু । তিনি বলেন , “মিত্র সম্মিলনী শিলিগুড়ির একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা । এক সময় এই সমাবর্তন উৎসবকে ঘিরে শিলিগুড়ি শহর উত্তাল হয়ে উঠত । অনুষ্ঠানে উপস্থিত থাকতেন দেশের খ্যাতনামা সাহিত্যিকরা।” তিনি আরও জানান, সুনীতি কুমার চট্টোপাধ্যায় , আশাপূর্ণা দেবী , সুভাষ মুখোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি সাহিত্যিকদের উপস্থিতি মিত্র সম্মিলনীর ইতিহাসকে সমৃদ্ধ করেছে ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে , শিলিগুড়ির বুকে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে মিত্র সম্মিলনী যে গভীর ছাপ রেখে গেছে, সেই ঐতিহ্য বজায় রাখতেই আগামীতেও এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে । দুই দিনব্যাপী এই সমাবর্তন উৎসব ঘিরে ইতিমধ্যেই শহরের সংস্কৃতিপ্রেমী মহলে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version