শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মহকুমার বিজলীমুণি এলাকা থেকে এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ । পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া করে গতকাল রাতে ঘুমোতে যায় ওই নাবালক । আজ সকালে যখন পরিবারের সদস্যরা ওই নাবালককে ডাকতে যান তখন কোন সারা শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের ।
পরবর্তীতে সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পায় । খবর দেওয়া হয় পুলিশকে | পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশের বিধান নগর থানার পুলিশ । পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
কি কারনে এরকম ঘটনা ঘটালো পরিবারের সদস্যরা কেউ বুঝতে পারছে না। পরিবার সূত্রে জানা গিয়েছে যে সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমোতে যায় সে । পরিবার চায় পুলিশ ঘটনার তদন্ত করুক ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই নাবালক এইরকম ঘটনা ঘটাবে কেউ ভাবতেই পারেনি । তদন্ত শুরু করেছে পুলিশ ।
