Khabar Samay Bangla Blog খেলা Football : মোহনবাগান দিবস উদযাপন
খেলা জীবনধারা

Football : মোহনবাগান দিবস উদযাপন

শিলিগুড়ি , ২৯ জুলাই : শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল মোহনবাগান দিবস । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা ।

মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এদিন । বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন | যেখানে ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই ।

‘মোহনবাগান দিবস’ শুধু একটি উদযাপন নয় বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য , আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version