Khabar Samay Bangla Blog অপরাধ Drug : বিপুল পরিমান নেশার সামগ্রী সহ গ্রেপ্তার তিন
অপরাধ

Drug : বিপুল পরিমান নেশার সামগ্রী সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ৪ জুন : গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশার জন্য ব্যবহারকারী কফ সিরাপ বাজেয়াপ্ত করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।

গাড়ির মধ্যে থাকা ৩০ কার্টন থেকে প্রায় ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় , যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান ।


ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অলক কুন্ডু , প্রসেনজিৎ মুখার্জি এবং সুরজিৎ হালদার । তদন্তে পুলিশ জানতে পারে উদ্ধার হওয়া কফ সিরাপ গুলি অবৈধভাবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল ।


ধৃতদের গত শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে শিলিগুড়ির অলোক কুন্ডু ও হাওড়ার প্রসেঞ্জিত মুখার্জিকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ । এরপর তাদের জিজ্ঞাসবাদ করে ভক্তিনগর থানা এলাকার একটি গোডাউন থেকে ফের আরও ১০ কার্টনে ১৫০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।
ধৃতদের বৃহস্পতিবার ফের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version