Khabar Samay Bangla Blog ঘটনা Death : নালার জলে ডুবে মৃত্যু শিশুকন্যার
ঘটনা

Death : নালার জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

শিলিগুড়ি , ৪ জুলাই : কুটকুডাঙ্গি এলাকায় নালার জলে ডুবে মৃত্যু এক শিশুকন্যার । ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় । মৃত শিশুর নাম নয়না কুমারী । সে কুটকুডাঙ্গি এলাকার বাসিন্দা । 

প্রত্যেক দিনের মতো সেদিন সকালে শিশুকন্যা বাড়ির মধ্যে খেলছিল । আচমকাই বাড়ির মধ্যে থাকা নালার মধ্যে পড়ে যায় সে | এরপর জলে ডুবে যায় । এই দেখে পরিবারের সদস্যরা চিৎকার করলে অন্যান্য সদস্যরা ছুটে আসে । এরপর তাকে তড়িঘড়ি বিধান নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।

ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ছুটে যায় । এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version