শিলিগুড়ি , ২৫ জুলাই : শিলিগুড়ির ব্যস্ততম সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বুলেট আরোহীর । একটি বড় চার চাকার পণ্যবাহী ট্রাকের সঙ্গে বুলেটের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় । স্থানীয় ও পুলিশ কর্মীরা উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল বিকট শব্দ হয় , তা শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে আসে ।
খবর পেয়ে পৌঁছায় শিলিগুড়ি ভক্তিনগর মেট্রোপলিটন পুলিশের একটি দল ও ভক্তিনগর ট্রাফিক পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও বুলেট টিকে পুলিশ আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, অতিরিক্ত গতি, অসাবধানতা নাকি অন্য কোনো কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে ।
দুর্ঘটনার জেরে সেবক রোডে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ ও ট্রাফিক কর্মীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয় ।
মৃত যুবকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে , ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ।
